
গত দুইদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ৬৫৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবারের অভিযানে সড়কে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৯টি ও ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬৯০টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০৪টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২৮টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১ হাজার ১৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১ হাজার ১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৭৮টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ১ হাজার ৮৬টি গাড়ি ডাম্পিং ও ৫৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪১:৩৪ ২০ বার পঠিত #আইন #ট্রাফিক #ডিএমপির #দিনে #মামলা #লঙ্ঘনে #৬৫৬