রবিবার, ২ আগস্ট ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
রবিবার, ২ আগস্ট ২০২৬



ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট):

রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে

মন্ত্রিপরিষদ বিভাগের গত ৩ মার্চ ২০২৬ তারিখে প্রদত্ত সম্মতির পরিপ্রেক্ষিতে জানুয়ারি ২০০৭ হতে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে নিম্নরূপ কমিটি গঠন করা হলো:

জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি, পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার) সদস্য, পাবলিক প্রসিকিউটর (মহানগর এলাকার মামলাসমূহের জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর) সদস্য এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সদস্য-সচিব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ জুলাই ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৯   ১৪ বার পঠিত