কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

প্রথম পাতা » খেলা » কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মধ্যে যেন এক রহস্যময় যোগসূত্র। আর সেই সংযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৯ সংখ্যাটি।

দুই ফুটবল তারকা এবার প্রথমবারের মতো মাঠে একে অপরের প্রতিপক্ষ হতে যাচ্ছেন। তবে তাদের সম্পর্কের শুরু আজ থেকে ১৯ বছর আগে, যখন মাত্র কয়েক মাসের শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন তরুণ মেসি।

সম্প্রতি ভাইরাল হওয়া সেই ঐতিহাসিক ছবিটি নতুন করে আলোচনায় এসেছে। কারণ, ১৯ বছর পর সেই শিশুই এখন স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ।

কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

এতেই শেষ নয়। বিস্ময়করভাবে, দুজনই ১৯ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক করেছেন। চলমান বিশ্বকাপে লামিনে ইয়ামালের অভিষেক হয়েছে ১৯ বছর বয়সে, আর মেসি প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ২০০৬ সালে, তখন তার বয়সও ছিল ১৯।

আরও একটি কাকতালীয় বিষয় হলো, দুজনই বিশ্বকাপে অভিষেকের সময় ১৯ নম্বর জার্সি পরে খেলেছেন।
বার্সেলোনার হয়েও রয়েছে একই রকম মিল। যদিও মেসির অভিষেক হয়েছিল ৩০ নম্বর জার্সিতে, খুব দ্রুতই তিনি ১৯ নম্বর জার্সি গ্রহণ করেন। অন্যদিকে, বার্সেলোনার মূল দলে উঠে লামিনে ইয়ামালও প্রথমে ১৯ নম্বর জার্সি পরেছিলেন। পরে তিনি মেসির কিংবদন্তি ১০ নম্বর জার্সির উত্তরসূরি হন।
কাকতালীয় ঘটনাগুলোর তালিকা এখানেই শেষ নয়। মেসি ও ইয়ামাল যে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবেন, সেটিও অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

সংখ্যাটির এমন বারবার ফিরে আসা অনেকের কাছে যেন হলিউডের পরিচালক জোয়েল শুমাখারের ‘দ্য নাম্বার ২৩’ চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে।

মজার বিষয় হলো, জিম ক্যারি অভিনীত সেই সিনেমাটিও মুক্তি পেয়েছিল ১৯ বছর আগে।
সবশেষে রয়েছে আরেকটি পরিসংখ্যান। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত ১৯টি গোল করেছে।
অন্যদিকে, গোল ও অ্যাসিস্ট মিলিয়ে লামিনে ইয়ামালের অবদান ১৮টি। ফলে ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, বিশ্বকাপ ফাইনালে কি ইয়ামালের অবদানও ১৯-এ গিয়ে পৌঁছাবে?

কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৩   ১১১ বার পঠিত  




খেলা’র আরও খবর


৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
বিদায়ের আগে রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হলেন মেসি
মেসির বিদায়বেলায় নেইমারের আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সি ছিল আমার স্বপ্ন ও জীবন: মেসি
২০ কোটি টাকা ব্যয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রাপ্তি মাত্র এক টুকরো তামা
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!

Law News24.com News Archive

আর্কাইভ