প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি লিওনেল মেসি

প্রথম পাতা » খেলা » প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি লিওনেল মেসি
রবিবার, ১২ জুলাই ২০২৬



প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি লিওনেল মেসি

অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই লিওনেল মেসি মাটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলেও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না।

অতিরিক্ত সময়ে দুই গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় পেয়েছে আর্জেন্টিনা। তার আগে নির্ধারিত সময়ে সুইসদের পোস্টে মাত্র দুটি শট রাখতে পেরেছে আর্জেন্টিনা। তখন ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। জাতীয় দলে দুই শর বেশি ম্যাচ এবং ক্যারিয়ারের ছয় নম্বর বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থেকে মেসি জানেন, সেমিফাইনালে এভাবে খেললে ফাইনালে হয়তো ওঠা যাবে না।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। আটলান্টায় আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটি আরও একটি কারণে বিশেষ। দীর্ঘ দুই দশকের বেশি ক্যারিয়ারে এর আগে কখনোই ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি। আর্জেন্টিনার জার্সিতে তাঁর ২০৬ তম ম্যাচটি হবে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ। অন্য অর্থে, ৩৯ বছর বয়সী কিংবদন্তির সঙ্গে এটা হবে ইংল্যান্ডের প্রথম ‘ডেট।’

ইতিহাস বলছে, ২১ বছর পর আবারও মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০৫ সালে জেনেভায় প্রীতি ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচের কয়েক মাস আগে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকে লাল কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হন মেসি।

বিশ্বকাপে এর আগে কখনোই সেমিফাইনালে মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে দুই প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হয় গ্রুপ পর্বে। ১৯৮৬ বিশ্বকাপ ও ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

’৬৬ আসরে জিতেছিল ইংল্যান্ড ও ’৮৬ আসরে জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা ’৮৬ কোয়ার্টার ফাইনালে দুই গোল করেছিলেন ইংল্যান্ডের জালে। একটি বিতর্কিত সেই ‘হ্যান্ড অব গড’ গোল অন্যটি বিশ্বকাপের ইতিহাসেই অন্যতম সেরা গোল।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:০০   ৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি লিওনেল মেসি
বিশ্বকাপে বদলি নেমে ভাগ্য বদলে দিচ্ছেন তাঁরা
শেষ মুহূর্তের জাদুকর মিকেল মেরিনো
রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি, শেষ মুহূর্তের গোলে স্পেনের জয়
বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন
বিদায়ের আগে আর্জেন্টিনাকে কাঁপিয়ে গেল কেপ ভার্দে
আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার
বিশ্বকাপে কে বেশি গোল করবেন মেসি না রোনালদো? এমবাপ্পের ভবিষ্যদ্বাণী
সাফের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত মিশন হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

Law News24.com News Archive

আর্কাইভ