হাম: ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাম: ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রবিবার, ৫ জুলাই ২০২৬



হাম: ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলায় ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সি সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন।

মামলার আবেদনপত্র সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের ৯ মাস বয়সি মেয়ে সাউদা নুসকান হামে মারা গেছে। তিনি মামলার আবেদনে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনেছেন।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫৩   ২৩৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুই শর্তে নিজের বায়োপিকে অভিনয়ে রাজি ববিতা
হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল?
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ