![]()
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে এসিল্যান্ড-এর উপর আক্রমণ মামলার প্রধান আসামি ফয়সাল শেখ (৩০) কে বাগেরহাটের ফকিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতার আসামী হলো জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া গ্রামের অপু শেখের ছেলে ফয়সাল শেখ (৩০)।
রবিবার (২৮জুন) র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যা সাতটার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায়, র্যাব-৬ এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা হতে এজাহার নামীয় আসামী ফয়সাল শেখ গ্রেফতার করে।
জানা যায়, গত২০জুন দুপুরে জেলার গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারি কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক’সহ প্রায় ১০/১২ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আসামি ফয়সাল শেখ এর দেহ তল্লাশী করে মাদকদ্রব্য হিরোইন উদ্ধার পূর্বক গ্রেফতার করে সাজাপ্রদান কালে তার সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণকে অবরুদ্ধ করে। সেই সাথে অতর্কিত হামলা করে আসামি ফয়সাল’কে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়|
উক্ত ঘটনায় গোয়ালন্দ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর পরিদর্শক মো: রাসেল আলী গোয়ালন্দঘাট থানায় একটি এজাহার দায়ের করেন।
তারই পেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অস্ত্রধারী সন্ত্রাসী, পেশাদার মাদক ব্যবসায়ী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা, গুরুতর জখম ও হত্যাচেষ্টাকান্ডে র্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিমের পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|
বাংলাদেশ সময়: ১৬:৪৯:১০ ৫৩ বার পঠিত