শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



বদলি ও সংযুক্তির আদেশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করা শিক্ষকদের তথ্য দ্রুত ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইপিইএমআইএস) হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুনের স্মারকের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির মাধ্যমে বর্তমানে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিক্ষক বদলি ও পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পর্যায় থেকে বেশ কিছু বদলি ও সংযুক্তির আদেশ জারি করা হয়েছে। তবে এসব আদেশের পর সংশ্লিষ্ট শিক্ষকেরা কর্মস্থলে যোগদান করলেও তাদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ না করায় বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।

নির্দেশনায় বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকেরা নিজ নিজ আইডি ব্যবহার করে আইপিইএমআইএসে প্রবেশ করে তাদের অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি ও সংযুক্তির তথ্য হালনাগাদ করতে পারবেন। এ ছাড়া বদলি বা সংযুক্তির আদেশসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৬   ১৩ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
শীতের সবজি বাজারে এলেও চড়া দাম

Law News24.com News Archive

আর্কাইভ