বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

প্রথম পাতা » সারাদেশ » বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার
সোমবার, ১১ মে ২০২৬



বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, টিকটকার আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে ও রাসেল ইসলাম তানর উপজেলার আড়া দিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর ঐ মিলন মেলায় অংশগ্রহণ করেন।

এদিন পার্কে আসা রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পেজে পোস্ট করে।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিদেশী নাগরিককে হয়রানী করায় গ্রিন ভ্যালী পার্ক  কর্তৃপক্ষ মামলা করে এরপর পুলিশ দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ভিডিওতে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না’ এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড়।

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশের পর্যটন স্থানগুলোতে ভাটা পড়তে পারে বিদেশি পর্যটকদের। অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেটিজেনরা।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৮   ৬৩২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
পথ ভুলে বাংলাদেশে আসা নেপালি যুবক পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন

Law News24.com News Archive

আর্কাইভ