পররাষ্ট্রমন্ত্রী পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা

প্রথম পাতা » জাতীয় » পররাষ্ট্রমন্ত্রী পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা
মঙ্গলবার, ৫ মে ২০২৬



পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা

পশ্চিমবঙ্গ থেকে কোনো ‘পুশইন’ বা অবৈধভাবে ঠেলে পাঠানোর ঘটনা ঘটলে ঢাকা তড়িৎ পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটে, তবে ঢাকা পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এছাড়া চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান ড. খলিল।

পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এই সফরে অন্যতম প্রধান গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং চীন সফরে এই বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৮   ১১৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ