ঢামেক হাসপাতালে দালালসহ আটক ৪৫, চারজনের সাজা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢামেক হাসপাতালে দালালসহ আটক ৪৫, চারজনের সাজা
মঙ্গলবার, ৫ মে ২০২৬



ঢামেক হাসপাতালে দালালসহ আটক ৪৫, চারজনের সাজা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অভিযান চালিয়ে দালালসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে মোবাইল কোর্ট চার দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান এবং ৪১ জনকে জরিমানা করে ছেড়ে দেন।

পুলিশ জানায়, সাদা পোশাকে নজরদারির পর সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ হাসপাতালের দুই নম্বর ভবনে অভিযান চালায়। এ সময় ৪৫ জনকে আটক করা হয়, যাদের মধ্যে পাঁচজন নারী এবং ১৯ জন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ৪৫ জনকে আটকের কথা স্বীকার করেন।

এদিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আটকের খবরে তাদের শতাধিক সহকর্মী ও কোম্পানির কর্মকর্তারা শাহবাগ থানার সামনে জড়ো হন। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্সের (ফারিয়া) চেয়ারম্যান এস এম এম রহমান বলেন, ভুল বোঝাবুঝির কারণে কিছু প্রতিনিধিকে আটক করা হয়েছিল। পরে সংগঠনের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও সোমবার দুপুর ১২টা থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট প্রতিনিধিরা নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে পৌঁছান, যা এই ভুল বোঝাবুঝির কারণ হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৯   ২০৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
এআই ব্যবহারের ক্ষেত্রে যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের

Law News24.com News Archive

আর্কাইভ