বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ
মঙ্গলবার, ৫ মে ২০২৬



ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ

বাসা থেকে আসার পথে সরকারি গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, ‘হয় হেঁটে আসব, নয়তো ঠেলাগাড়িতে।’

সোমবার (৪ মে) ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষে উঠেই তিনি এমন মন্তব্য করেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে এজলাসকক্ষে ওঠেন নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। তবে বিচারকার্যের শুরুতেই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ উপস্থিত আইনজীবীদের উদ্দেশে নিজের ক্ষোভের কথা জানান বিচারপতি নজরুল।

তিনি বলেন, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় নেমে আজ পুলিশের গাড়িতে চড়ে আসতে হয়েছে। এভাবে চলতে পারে না। এমন হলে হয় হেঁটে আসব, নয়তো ঠেলাগাড়িতে। আপনি সরকারের ওপরের মহলকে জানাবেন।

এ পর্যায়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ট্রাইব্যুনালের এজলাসে থাকা এসিও নষ্ট। এছাড়া পুরোনো ভবনে অনেক সমস্যা রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৩   ১২৮ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
একটি নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে: চিফ প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ