কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি : সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ” ব্যানারে আজ দুপুর ১২টায় জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে শেষ হয়। মিছিলকারীরা ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি ঘোষণা করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে শ্লোগান দেয়। পরে গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ পাভেল হাসান।

বক্তারা কমিটিকে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের করা সিন্ডিকেট কমিটি দাবী করে প্রত্যাখ্যান করেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে শরীফুল আলমের পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবী করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন হঠাৎ করে সেই কমিটি বাতিল করা হয়। এরপর থেকে গত ১১ মাস কমিটি শূন্য থাকার পর দুদিন আগে গত ২ মে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ৭:৫১:২০   ২৮৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে ১,২৯৩ জন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সিলেটে জমিসংক্রান্ত বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০
ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় জাতীয়করণের উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের উচ্ছ্বাস

Law News24.com News Archive

আর্কাইভ