হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশুনানি পেছালো

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশুনানি পেছালো
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশুনানি পেছালো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা , সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছেন আদালত।

মঙ্গলবার ( ২৮ এপ্রিল ) ঢাকার বিশেষ জজ আদালত - ৪ এর বিচারক রবিউল আলমের আদালত চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন।

এদিন অভিযোগ গঠনের শুনানি থাকলেও আসামি পক্ষের আবেদনক্রমে এ তারিখ পিছিয়ে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাক চালক মো . হোসেন গুলিতে নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে প্রিজন ভ্যান থেকে নামার সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির উদ্দেশে জানান , তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসা সেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন তিনি।

পরে আইনজীবী সাংবাদিকদের বলেন , আহত হওয়ার ঘটনা আজকের নয়। কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫০   ১২৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ