১৫ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত খুনি গ্রেফতার

প্রথম পাতা » সারাদেশ » ১৫ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত খুনি গ্রেফতার
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



 ---

কিশোরগঞ্জ প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

‎গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় পাকুন্দিয়ার চরকুর্শা গ্রামে অভিযান চালায়। সেখান থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী (৫৩) ওরফে রহমত মিস্ত্রীকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, মোবাইল ফোন নম্বরের প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করা হয়। দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থেকে তিনি পরিচয় গোপন করে পাকুন্দিয়ায় বসবাস করছিলেন।

‎পুলিশের ভাষ্য, ২০০৯ সালে রূপগঞ্জ থানার মাওনা এলাকায় একটি রাইস মিলে কাজ করার সময় মালিক নুরুল হক নুরকে হত্যা করেন রহমত আলী। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

‎একই রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের চাঁদেরবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে রনি মোড়ল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বালিয়াভিটা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদককারবারের সাথে জড়িত ছিলেন। কালীগঞ্জ থানার ওসি মো: জাকির হোসেন বলেন, গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৫:৪১   ১৬১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
রাঙামাটিতে জরাজীর্ণ সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
টঙ্গীতে অপরাধ দমনে তরুণদের নিজস্ব বাহিনী, পুলিশের সঙ্গে সমন্বয় নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোলিং মিলে চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ
কিশোরগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে নারী আটক, গণপিটুনি ও পুলিশের ওপর হামলা
চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা ‘আফসোস, ভালো রেজাল্ট করলেও আমাদের সময় কেউ এমন আয়োজন করেনি’
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
সাক্ষ্য দিতে অনুপস্থিতি, প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি

Law News24.com News Archive

আর্কাইভ