রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আম্পায়ারকে মারলে শাস্তি কী? প্রশ্নের পরই নিষিদ্ধ ক্রিকেটার

প্রথম পাতা » খেলা » আম্পায়ারকে মারলে শাস্তি কী? প্রশ্নের পরই নিষিদ্ধ ক্রিকেটার
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



আম্পায়ারকে মারলে শাস্তি কী? প্রশ্নের পরই নিষিদ্ধ ক্রিকেটার

ক্রিকেট মাঠে সবকিছু নিয়ন্ত্রণ করেন ম্যাচ অফিসিয়ালরা। সেখানে বড় ভূমিকা থাকে আম্পায়ারদের।

আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে ধরা হয়। তবে মাঠে বা মাঠের বাইরে আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বিরোধ বা তর্কের ঘটনা নতুন নয়। এবার এ নিয়েই মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন এক নেপালি ক্রিকেটার।

নেপালের পিএম (প্রধানমন্ত্রী) কাপে গত শুক্রবার মুখোমুখি হয় বাগমাতি ও মাধেশ। ওই ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। এ সময় আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজে ম্যাচের ছবি পোস্ট করা হলে সেখানে মন্তব্য করেন নেপালের ক্রিকেটার কারান কেসি। তিনি লেখেন, “কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি।”

তার এই মন্তব্যের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি তার শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৯:৪০   ১৩ বার পঠিত