শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর রাজবাড়ীতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » বাংলাদেশ প্রেস কাউন্সিল এর রাজবাড়ীতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে  “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে

জেলা প্রশাসন এর সহযোগিতায় রাজবাড়ী

সার্কিট হাউজ কনফারেন্স রুমে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয় ।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজবাড়ী পুলিশ সুপার, মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব (উপসচিব), মো: আব্দুস সবুর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোনো রাজনৈতিক দলে প্রতি ব্যক্তিগত সর্মথন থাকলেও পেশাগতভাবে রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত নয়। এছাড়াও তিনি বলেন সত্যকে বিকৃত করে কোন সংবাদ প্রচার করা ঠিক নয়।

অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র  শক্তিশালী হয়।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২৩   ৬৬ বার পঠিত