প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরে থাকবেন। তার এই যাতায়াত ও অবস্থানকালীন সময়ে ৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত, অথবা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত, প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি এ বিষয়ে অনুমোদন প্রদান করেছেন।

প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৬   ৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম
পূর্ণাঙ্গ রায় প্রকাশ সুপ্রিমকোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
চট্টগ্রামে ছয় হত্যা হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
ইডেন ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন
আইনজীবীদের কালো কোট পরা নিয়ে নতুন সিদ্ধান্ত
৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন মঞ্জুর
মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

Law News24.com News Archive

আর্কাইভ