যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করল ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করল ইরান
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পুরো সভ্যতাকে ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নিলো তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্পের দেওয়া চূড়ান্ত আল্টিমেটাম বা সময়সীমা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতেই মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনটি সামনে এলো।

কূটনৈতিক টানাপড়েনের সমান্তরালে তেহরান, কোম, ইসফাহান, খোররামাবাদ এবং শিরাজসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে মঙ্গলবার রাতভর ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের অন্তত ৮টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে বলে দাবি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ২ পক্ষের মাঝে সরাসরি কূটনীতি বন্ধ হওয়ার অর্থ হলো আজ রাতে আর কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নেই এবং প্রচলিত পন্থায় কোনো সমাধানে আসা এখন প্রায় অসম্ভব।

গত সপ্তাহে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় চালু হওয়া একটি গোপন চ্যানেলের মাধ্যমে কাতার থেকে এলএনজিবাহী দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। যুদ্ধের চরম উত্তেজনার মাঝেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যবহারিক যোগাযোগের একমাত্র সূত্র ছিল চ্যানেলটি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের নমনীয় হওয়ার সীমা ছিল এটুকুই। বর্তমানে যেকোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনার যে সামান্য সুযোগ ছিল, সেটিও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে তেহরান।

তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

বাংলাদেশ সময়: ০:৫০:৫৩   ১০৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি

Law News24.com News Archive

আর্কাইভ