গণতন্ত্রের যাত্রা আবার শুরু হয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » প্রধান সংবাদ » গণতন্ত্রের যাত্রা আবার শুরু হয়েছে: অ্যাটর্নি জেনারেল
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



গণতন্ত্রের যাত্রা আবার শুরু হয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা আবার শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অ্যার্টনি জেনালেন বলেন, ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ তার ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় খালেদা জিয়া ছিলেন আপসহীন একজন নেত্রী। গণতন্ত্র উত্তরণের এ পর্যায়ে তিনি (খালেদা জিয়া) আমাদের মাঝে নেই। তারেক রহমান যেন ভবিষ্যতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, সে জন্য আজ দোয়া করা হয়েছে। একইসঙ্গে মরহুম আরাফাত রহমান কোকোর জন্যও দোয়া করা হয়।

তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

গণতান্ত্রিক সমাজব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য।

অ্যাটর্নি জেনারেল অভিযোগ করে বলেন, আগের তিনটি নির্বাচনে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা আবার শুরু হয়েছে। এতে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার হিসেবে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব‍্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভা স্বতন্ত্রভাবে কাজ করতে পারলেই গণতন্ত্র সুসংহত হবে। তবে এখন পর্যন্ত নির্বাহী বিভাগের হস্তক্ষেপ দেখা যায়নি।

নবনিযুক্ত অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নেতৃত্বে ওই কর্মসূচিতে অ‍্যাটর্নি অফিসের অন‍্যান‍্য কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০:০৮:০৪   ১১৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ