বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ ৪টি বাতিল, ১৬টি অধিকতর যাচাই-বাছাইয়ের সুপারিশ

প্রথম পাতা » জাতীয় » অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ ৪টি বাতিল, ১৬টি অধিকতর যাচাই-বাছাইয়ের সুপারিশ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



৪টি বাতিল, ১৬টি অধিকতর যাচাই-বাছাইয়ের সুপারিশ

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধিবেশনে উপস্থাপন করেছে বিশেষ কমিটি। এরমধ্যে ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। যে ১৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে- দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার, গণভোট অধ্যাদেশ। আর ৪টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ এবং বিরোধী দলের ৩ জন সাংসদ কয়েকটি অধ্যাদেশে নোট অব ডিসেন্ট দিয়েছেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের কমিটির সভাপতি জয়নুল আবেদীন এই রিপোর্ট উপস্থাপন করে এসব তথ্য জানান। বেলা সাড়ে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয়। চলে রাত ৮টা ৩ মিনিট পর্যন্ত। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর মধ্যে নামাজের জন্য দুই দফায় ১ ঘণ্টা বিরতি দেয়া হয়। আগামী রোববার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

যে চারটি রহিত করার সুপারিশ

৯৮টি অধ্যাদেশ হুবহু পাশের সুপারিশ

সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৭   ১৮ বার পঠিত