বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন  হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশও দিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে এই আসনের অপর প্রার্থীদের নোটিশ ইস্যু করতে বলা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। এই ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১২:২৪:০৫   ১৪৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ