জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

প্রথম পাতা » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬:১২ মিনিটে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগ (আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) এর বিচারপতিগণও শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৪   ১১৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের

Law News24.com News Archive

আর্কাইভ