বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রথম পাতা » সারাদেশ » বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটা  থেকে সাড়ে দশটা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্যারেড-কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল কবির খান। তারা অভিবাদন মঞ্চে অবস্থান করে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও ভারপ্রাপ্ত আরআই আব্দুস সামাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল-আল-নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলাতেও একই আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ২৬ এ মার্চ সকালে শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে এবং যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গা জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:২২   ১৩৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার
খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ