ইরানের এক হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব-নিকাশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের এক হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব-নিকাশ
রবিবার, ২২ মার্চ ২০২৬



ইরানের এক হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব-নিকাশ

ইরান ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের প্রভাষক মুহানাদ সেলুম এ কথা বলেছেন।

আল-জাজিরাকে তিনি বলেন, ডিয়েগো গার্সিয়ায় এ ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো- ইরানের কাছে ৪,০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আগে কখনও প্রকাশ করা হয়নি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটার  এবং এর চেয়ে বেশি নয়।

মুহানাদ সেলুম বলেন, এ ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ উল্টে দিলে সেগুলো লন্ডনে পৌঁছাতে পারে। সুতরাং, এটি শুধু যুক্তরাষ্ট্র এবং তাদের যুদ্ধের যৌক্তিকতার জন্যই হিসাব-নিকাশ পাল্টে দেয় না, বরং যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়নের জন্যও পরিস্থিতি বদলে দিচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) থাকতে পারে, যা এমনকি যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে সক্ষম, কারণ ইরান তাদের মহাকাশ কর্মসূচির মাধ্যমে এর পরীক্ষা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৫৫   ১২৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি

Law News24.com News Archive

আর্কাইভ