মানবতাবিরোধী অপরাধ ইনুর লিখিত সাফাই সাক্ষ্য গ্রহণ করেননি ট্রাইব্যুনাল

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » মানবতাবিরোধী অপরাধ ইনুর লিখিত সাফাই সাক্ষ্য গ্রহণ করেননি ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



ইনুর লিখিত সাফাই সাক্ষ্য গ্রহণ করেননি ট্রাইব্যুনাল

চব্বিশের অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর লিখিত সাফাই সাক্ষ্য গ্রহণ করেননি ট্রাইব্যুনাল। পরে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ ধার্য করেন। এদিন ট্রাইব্যুনালে সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল হাসানুল ইনুর।

কিন্তু তিনি মৌখিক সাক্ষ্য না দিয়ে ৬৪ পৃষ্ঠার লিখিত সাক্ষ্য দাখিল করেন। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ না করে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। প্রথা অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থান করে থাকে। এ মামলায় প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ।

পরে হাসানুল হক ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আজ (মঙ্গলবার) ট্রাইব্যুনালে হাজির হতে চাননি হাসানুল হক ইনু। এর পরও তাকে জোর করে আনা হয়েছে। আমরা ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য (সাক্ষ্য) উপস্থাপন করতে চেয়েছি। সেটিও নেওয়া হয়নি।

ট্রাইব্যুনাল আগামী ২ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন।’

উল্লেখ্য, এ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের ছয়জনকে হত্যাসহ অভ্যুত্থানের বিভিন্ন পর‌্যায়ে উস্কানি, ষড়যন্ত্র, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়নমূলক কৌশলে সমর্থনসহ মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩০:৩৫   ৭৯ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি
শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ
চিফ প্রসিকিউটর এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ
হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ

Law News24.com News Archive

আর্কাইভ