কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবে এতিম ও হকারদের ইফতার ও ঈদ উপহার

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবে এতিম ও হকারদের ইফতার ও ঈদ উপহার
রবিবার, ৮ মার্চ ২০২৬



---

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময় করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

গতকাল শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলাস্থ শেফরান ডিলাইট রেস্টুরেন্টে ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কিশোরগঞ্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ  হোসেন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং কিশোরগঞ্জে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন -এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময়ের এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৩৭   ১৬১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Law News24.com News Archive

আর্কাইভ