জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করেছে। সেসব জায়গায় অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনী সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে। দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সেনাবাহিনী এই দায়িত্ব অব্যাহত রাখলে দেশ একটা ভালো নির্বাচন উপহার পাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত আমির রাজধানীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের ওপর আস্থা রাখি। দেশের মানুষ নিশ্চয় তাদের পছন্দকে গুরুত্ব দেবেন।ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ভালো সংখ্যক ভোটার এই নির্বাচনে অংশ নেবেন।

দিনশেষে একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, এখন পর্যন্ত নির্বাচন ভালো পথে হাঁটছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৯   ৯৩ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ