![]()
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে আজ সকাল থেকে নারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে । গত ৫৬ বছরে এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। জানা যায়, স্থানীয়ভাবে এই নারীদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে ৭০ বছর বয়সী আয়েশা বেগম গণমাধ্যমে জানান, এবারই প্রথম তিনি ভোট দিতে এসেছেন। এত বছর ভোট না দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নিষেধ ছিল। স্থানীয় লোকজন আমাদের বোঝানোর পর ভোট দিতে এসেছি।’ রূপসা ইউনিয়নের বাসিন্দা নূরজাহান বেগম বলেন, ‘সবাই বলছে, তোমরা নারীরা বাজারে যাও, চাকরি কর, সবকিছুই কর তাহলে ভোট দিতে পারবা না কেন? ইসলামের দৃষ্টিতে ভোট দেয়া হারাম নয়। তাহলে ভোট দিতে সমস্যা কোথায়। এখন আমাদের মধ্যেই উপলব্ধি এসেছে, এত দিন ভোট না দিয়ে আসলে ভুল করেছি। তাই ভোট দিতে এসেছি।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৯-এ নারীদের স্থানীয়ভাবে ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়। নির্বাচন কমিশন থেকে বিভিন্ন সময়ে নারীদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহ দেয়া হলেও এত বছর তারা ভোটাধিকার প্রয়োগ করতে আসেননি।
বাংলাদেশ সময়: ১৫:৩০:৩২ ৫৬ বার পঠিত