ঢাকা-২ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঢাকা-২ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ঢাকা-২ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ

ঢাকা-২ আসনে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। কেরানীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন এবং সাভার উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার দুই লাখ ৮৫ হাজার ৯৬৮ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৬৩ জন (৩৯ দশমিক ৯৯ শতাংশ)।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা-২ আসনে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন।

চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা শাহানুর মাহমুদ জানান, এ কেন্দ্রে ২ হাজার ১৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭০১ জন বা ৩৪ দশমিক ৭৮ শতাংশ। জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা টিটু চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রটিতে ৩ হাজার ৯৪৩ ভোটারের মধ্যে ১ হাজার ৫৩৮ জন বা ৩৯ শতাংশ ভোট দিয়েছেন। বাংলা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ কেন্দ্রে ২ হাজার ১৮৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৩৭ জন বা ৩৮ দশমিক ২৩ শতাংশ।

আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কেন্দ্রটির ২ হাজার ৩৯২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৪৩ জন বা ৩৫ দশমিক ২৪ শতাংশ। আটি পাঁচদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মাসুম মিয়া জানান, এই কেন্দ্রে ৩ হাজার ৩৯১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৮৪ জন বা ৩৬ দশমিক ৯৭ শতাংশ।

ঢাকা-২ আসনের ৯৫টি কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, হজরতপুর, রোহিতপুর, শাক্তা, কালিন্দী ও বাস্তা ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া এবং ভাকুর্তা ইউনিয়ন নিয়ে ঢাকা-২ আসন গঠিত। এবারের নির্বাচনে এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– বিএনপির আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী থেকে আব্দুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০০   ৬৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল

Law News24.com News Archive

আর্কাইভ