জাতীয় পার্টির দুই নেতাকে জরিমানা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » জাতীয় পার্টির দুই নেতাকে জরিমানা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



জাতীয় পার্টির দুই নেতাকে জরিমানা

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের লোহাগাড়া চাঁদপুর এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের একটি গোডাউনে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের চেষ্টা চলছিল।

পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অনেক ভোটার ও নেতা-কর্মী পালিয়ে গেলে, আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিনকে আটক করা হয়।

উভয় নেতা তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর ২৭ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফ আলীকে ৫ হাজার এবং শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩২   ৪০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ