অর্ধকোটি টাকা নিয়ে আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলছে জামায়াত

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » অর্ধকোটি টাকা নিয়ে আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলছে জামায়াত
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



অর্ধকোটি টাকা নিয়ে আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলছে জামায়াত

প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলছে দলটি। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘আজকে তিনি (বেলাল) উদ্দিন ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে একটা সাজানো নাটক করেছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে, তার ব্যবসার জন্য তিনি আসা-যাওয়া করেন। ব্যাংক বন্ধ, তাকে কিছু লেনদেন করতে হয়। এজন্য তার সঙ্গে কিছু টাকা ছিল। খুবই স্বাভাবিক একজন ব্যবস্যা করতে পারেন। তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন।’

এর আগে এদিন দুপুর ১২টার দিকে প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৫০ লাখের অধিক টাকাসহ তাকে আটক করা হয়েছে।’

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ আছে। ওই ব্যাগে ৫০ লাখ টাকা রয়েছে বলে তিনি দাবি করেছেন।’

বাংলাদেশ সময়: ১৯:২৫:১৯   ৪৪ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ