![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। তাদের মধ্যে নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
৩০০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।
সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এ আসনে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
বাংলাদেশ সময়: ১২:০১:১০ ২৮ বার পঠিত