ইসলামি দলের নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ইসলামি দলের নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



ইসলামি দলের নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

সব ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোট দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছেন দেশের সর্বস্তরের জনগণ।

ভোটারদের পাশাপাশি নিজ নিজ আসনের কেন্দ্রে ভোট দিবেন প্রার্থীরাও। এবারের নির্বাচনে আওয়ামীলীগ না থাকায় একটি বড় জায়গা দখল ইসলামি দলগুলো। জমিয়তে ওলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ একাধিক ইসলামি দল এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। দলগুলোর শীর্ষ নেতারা কে কোন কেন্দ্রে ভোট দিবেন?

দলগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি-জমিয়চ জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দিবেন। সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা বানিয়াচংয়ে ভোট দিবেন। অন্যতম সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক)আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ গ্রাম অষ্টগ্রামে ভোট সেন্টারে ভোট দিবেন।

দলের মহাসচিব ও নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ গ্রামের ভোটকেন্দ্রে ভোট দিবেন। যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নিজ এলাকা নারায়ণগঞ্জ মুসলিমনগর ভোটকেন্দ্রে ভোট দিবেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া ঢাকার মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল সেন্টারে ভোট দিবেন। যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই পয়েন্ট প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিবেন। দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিবেন বলে জানা গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বরিশাল সদর চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বরিশাল সিটির ২৪ নং ওয়ার্ড রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

দলের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ রুপসার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। যুগ্মমহাসচিব ও ঢাকা-১১ এর প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ এর প্রার্থী শাহ ইফতেখার তারিক খিলগাঁও সিপাহীবাগে সানরাইজ কিন্ডারগার্ডেন কেন্দ্রে ভোট দেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান উত্তরবাড্ডা গার্লস স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা–১৩ আসনের এগারো দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়াও খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জ-২ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি স্থানীয় বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী। তিনি রূপসা কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমীর ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩২   ৩২ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ