বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টার সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকা

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » প্রধান উপদেষ্টার সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



প্রধান উপদেষ্টার সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদ বিবরণী প্রকাশ হয়েছে। এতে সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী/মেয়াদী, আমানতে বৃদ্ধি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার প্রভৃতি কারণে ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়।

সম্পদ বিবরণীতে ৩০ জুন ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ সালের সম্পদ বিবরণী তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার সম্পদ বিবরণীতে জানা যায়, ২০২৪ সালের জুনে তার মোট আর্থিক সম্পদের পরিমাণ ১৩ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ৪৩৩ টাকা। ২০২৫ এর জুনে তার আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লক্ষ ৬৪ হাজার ৪০১ টাকা।

২৪ এর জুনে প্রধান উপদেষ্টার অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। ২৫ এর জুনেও তার পরিমাণ একই ছিল।

২৪ এর জুনের আগে বাংলাদেশের বাইরে ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকার। ২৫ এর জুনে যা বেড়ে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা হয়।

২৪ এর জুনে প্রধান উপদেষ্টার মোট পরিসম্পদ দেখানো হয়েছে ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। পরিমাণ দেখানো হয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা।

প্রধান উপদেষ্টা কোনো ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় নেই বলে সম্পদ বিবরণীতে উল্লেখ রয়েছে।

প্রধান উপদেষ্টার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদ বিবরণীতে ২০২৪ সালের জুনে তার মোট আর্থিক সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা। ২০২৫ এর জুনে তার আর্থিক সম্পদের পরিমাণ ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা।

২৪ এর জুনে ডা. আফরোজীর অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৫৯৫ টাকা। ২৫ এর জুনেও তার পরিমাণ একই দেখানো হয় ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা।

২৪ এর জুনে প্রধান উপদেষ্টার স্ত্রীর মোট পরিসম্পদ দেখানো হয়েছে ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। ২৫ সালে যা পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।

২৪ এর জুনে ড. আফরোজার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় দেখানো হয়েছে ১৬ লাখ ৮৬ হাজার টাকা। একবছর পর তা ১৬ লাখ ৯৬ হাজার টাকা দেখানো হয়েছে।

সম্পদ বিবরণীতে বিদেশে প্রধান উপদেষ্টার স্ত্রী কোনো সম্পদ নেই বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৩   ৪৬ বার পঠিত