উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ ভোটারদের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে—বেশিরভাগ উপদেষ্টা নির্বাচনের দিন রাজধানী ঢাকায় অবস্থান করবেন এবং নিজ নিজ আবাসনভিত্তিক এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। একই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ভোট দেবেন রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন শ্যামলী শিশু মেলার কাছের একটি কেন্দ্রে।

নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে।ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভোট দেবেন উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম নিজ এলাকা চট্টগ্রামের মেহেদীবাগের একটি ভোটকেন্দ্রে ভোট দেবেন।

তবে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চট্টগ্রামের ভোটার হলেও জরুরি কাজের কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন। ফলে এবার সেখানে গিয়ে ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২-এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডির একটি ভোটকেন্দ্রে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:০১   ৩০ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ