বোরকা-হিজাবের আড়ালে জাল ভোটের শঙ্কা বিএনপির

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » বোরকা-হিজাবের আড়ালে জাল ভোটের শঙ্কা বিএনপির
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



বোরকা-হিজাবের আড়ালে জাল ভোটের শঙ্কা বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বোরকা ও নিকাব ব্যবহার করে জালভোট দেওয়ার চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ বোরকা ও নিকাব তৈরির খবর পাওয়া যাচ্ছে। কেন এমনটি হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, দেশের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ বোরকা ও নিকাব বানানো হচ্ছে। কী উদ্দেশ্যে এমনটি করা হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। বিএনপি একটি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে নারীর পর্দার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বোরকা ও নিকাব আমাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। তবে এই পবিত্র পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা পরিচয়ে জালভোট দেওয়ার চেষ্টা করা হলে তা হবে চরম অনৈতিক ও নিন্দনীয়।

ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সন্দেহজনক ভোটারদের পরিচয় যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এনআইডি কার্ড বা পাসপোর্টের ছবি তোলার সময় যেভাবে মুখমণ্ডল অনাবৃত করা হয়, ঠিক সেভাবেই নারী প্রিসাইডিং কর্মকর্তা বা নারী পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে। পর্দার মর্যাদা রক্ষা করেই আমরা স্বচ্ছ ভোট নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

নির্বাচনি পরিবেশ নিয়ে মাহদী আমিন বলেন, ‘মাঠের বাস্তবতা বলছে সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি নেতৃত্ব দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন জনপ্রিয়তার তুঙ্গে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

বাংলাদেশ সময়: ৭:৪০:৩০   ২৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ