ঝালকাঠি-২ আসনে ধানের শীষকে সমর্থন দিল জাতীয় পার্টি

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঝালকাঠি-২ আসনে ধানের শীষকে সমর্থন দিল জাতীয় পার্টি
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



ঝালকাঠি-২ আসনে ধানের শীষকে সমর্থন দিল জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বার্তায় বলা হয়, ঝালকাঠি-২ আসনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আসনটিতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে জাতীয় পার্টি—এ কথাও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি-১ এবং ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসন গঠিত। ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তা বাতিল হয়। তবে ঝালকাঠি-১ আসনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৭   ৪৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ