পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » জাতীয় » পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন সাংবাদিকদের বলেন, ‘গতরাতে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন। তিনি পাবনা-৫ আসনে তাঁর ভোট দেন। ডাক বিভাগের এক কর্মকর্তা এই ব্যালট নিয়ে যান।’

দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক- সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট প্রদানের সুযোগ পেয়েছেন।

সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি ভোটার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:১০   ১৪৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ