ঢাকা মহানগরে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা জনসভা, মিছিল ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঢাকা মহানগরে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা জনসভা, মিছিল ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



ঢাকা মহানগরে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা জনসভা, মিছিল ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগরীর নির্দিষ্ট ১৩টি সংসদীয় এলাকায় ভোটগ্রহণের আগে ও পরে ৯৬ ঘণ্টা সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ এর ক্ষমতা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা অংশগ্রহণ করতে পারবেন না।

এতে আরও বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় কোনো প্রকার আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। পাশাপাশি ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের কোনো প্রকার হুমকি বা ভীতি প্রদর্শন করতে পারবেন না। একই সঙ্গে অস্ত্র বা শক্তি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কমপক্ষে ২ বছর এবং অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এই নিষেধাজ্ঞা ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ পর্যন্ত সংসদীয় আসনগুলোতে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৯   ৪৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ