পোস্টাল ভোট সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » পোস্টাল ভোট সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



পোস্টাল ভোট সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন(ইসি)। বিষয়টি জানিয়ে ইসি বলছে সংসদ নির্বাচন নিয়মিত ভোট গণনার সঙ্গেই পোস্টাল ব্যালাট একই সময়ে গণনা করা হবে। আজ বৃহস্পতিবার এক ক্ষুদে বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

ক্ষুদে বার্তায় বলা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোন সুযোগ নেই। অতএব, এতদসংক্রান্ত যেকোন ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৪   ৫৮ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ