সিআরএফ-বিইপিওএস জরিপ আওয়ামী লীগের ৪৮% ভোট পাবে বিএনপি

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » সিআরএফ-বিইপিওএস জরিপ আওয়ামী লীগের ৪৮% ভোট পাবে বিএনপি
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



আওয়ামী লীগের  ৪৮% ভোট পাবে বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ হয়ে নির্বাচনের বাইরে থাকা আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোট ধানের শীষের বাক্সে পড়তে পারে বলে জানিয়েছেন দুটি জরিপকারী সংস্থা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস: আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক জরিপে এ আভাস দেয়া হয়। বেসরকারি সংস্থা- কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথভাবে জরিপটি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ ভোটারদের প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) এখন বিএনপিকে সমর্থন করছেন। ২০০৮ সালের পর যারা ভোটার হয়েছেন, তাদের এক-তৃতীয়াংশের বেশি (৩৭ দশমিক ৪ শতাংশ) বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পছন্দ করছেন। পর্যায়ক্রমিক দৈব নমুনায়ন (স্ট্রাটিফাইড র‌্যান্ডম স্যাম্পলিং) করে গত ২০শে নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে দুই ধাপে মাঠপর্যায়ে ১১ হাজার ৩৮ জন ভোটারের উপরে জরিপটি চালানো হয়। জরিপের ফল তুলে ধরেন গবেষক এবং সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অর্থনীতি বিভাগের ‘ভিজিটিং প্রফেসর’ এম. নিয়াজ আসাদুল্লাহ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সাহাবুল হক।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯০ শতাংশের বেশি ভোটার জানিয়েছেন যে, তারা ভোট দিতে চান। প্রায় ৮ শতাংশ ভোটার এখনো অনিশ্চিত বা ভোটে অংশ নেয়ার পরিকল্পনা করছেন না।

জরিপে ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতিকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বিষয় হিসেবে মূল্যায়ন করেছেন। অন্যদিকে ধর্মের বিষয়কে সবার সামনে এনেছেন ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার। ফলে দেখা যায়, বেশির ভাগ ভোটারই তাদের ভোটের সিদ্ধান্তে প্রার্থীকে গুরুত্ব দেন; সেটা কখনো এককভাবে, কখনো দলের সঙ্গে মিলিয়ে। এর মধ্যে ৩০ দশমিক ২ শতাংশ শুধুমাত্র প্রার্থীকে ভিত্তি করে ভোট দেয়ার কথা বলেছেন এবং ৩৩ দশমিক ২ শতাংশ ভোটার প্রার্থী ও দল- উভয় বিষয়ই বিবেচনায় নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ৪:৩৯:৪৪   ৫৩ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ