এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবিপ্রধান হারুন

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবিপ্রধান হারুন
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবিপ্রধান হারুন

২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আলোচিত এই ঘটনায় প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।

প্রসিকিউশন জানিয়েছে, দীর্ঘ তদন্তের পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ মামলার প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপর যাচাই-বাছাই শেষে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জমা দেওয়া হয়েছে। এ নিয়ে শুনানির পর পরবর্তী দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে নিহত সাতজনের একজন ছিলেন ইবরাহীম। তিনি যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তীতে বিচারবহির্ভূতভাবে ছেলেকে গুমসহ হত্যার দায়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করেন ইবরাহীমের বাবা।

বাংলাদেশ সময়: ০:৪০:১৪   ৯৮ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ
জেরায় আমান আযমী সামরিক শাসনামলে হাসিনাকে আমার অধীনে বন্দি রাখার কারণ জানতাম না
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর মোদিবিরোধী পোস্টের কারণে আমাকে গুম করা হয়েছিল
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
ট্রাইব্যুনালে জিয়াউল আহসান ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’
শিবিরের দুই নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

Law News24.com News Archive

আর্কাইভ