বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

আসন্ন নির্বাচনে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম৷

সোমবার (২ ফেব্রুয়ারি)  ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট করেন। রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার পাশাপাশি তাঁর মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

নাহিদ ইসলামের পক্ষে আইনি লড়াই করছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এবং আলী আজগর শরীফী। শুনানি প্রসঙ্গে জহিরুল ইসলাম মূসা বলেন, ‘আমরা রিটটি দাখিল করেছি। আশা করছি, চলতি সপ্তাহেই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে।’

রিট আবেদনকারীর দাবি অনুযায়ী, ড. এম এ কাইয়ুম বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং নির্বাচনী হলফনামায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি গোপন করেছেন। বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতো নামের একটি দেশের নাগরিক। তিনি হলফনামায় বিষয়টি গোপন করেছেন। তাঁর ওই দেশের পাসপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন যেহেতেু আপিলের সময় নেই তাই রিট করা হয়েছে।’ আগামীকাল রিটটি শুনানির জন্য আসবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ৯:৪৪:৪৬   ১৬৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ