লালমোহনে লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার ( ১৭ জানুয়ারি)  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আখন্দের নেতৃত্বে, উপজেলার মেঘনা নদীতে ভোর  থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ধরাজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলি, মোঃ সাইফুল ইসলাম, অফিস সহকারী মোঃ আব্বাস উদ্দিন, খোকন চন্দ্র দেসহ ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার পুলিশ ফাড়ির পুলিশ সদস্যগণ ।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আকন্দ বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০:৪৭:১৭   ২৮৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
পথ ভুলে বাংলাদেশে আসা নেপালি যুবক পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন
নারায়ণগঞ্জের পুকুর থেকে বিরল প্রজাতির কুমির উদ্ধার, গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর

Law News24.com News Archive

আর্কাইভ