জয় ও পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » জয় ও পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



জয় ও পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।

আজ ট্রাইব্যুনালে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবীরা। এর মধ্যে পলকের পক্ষে আইনজীবী ছিলেন লিটন আহমেদ ও জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

শুনানিতে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এসব অভিযোগের সঙ্গে জয়-পলকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়।

এজন্য এ মামলায় চার্জ গঠন না করাসহ এই দুই আইনজীবী তাদের অব্যাহতির আবেদন করেন। তবে প্রসিকিউশনের পক্ষে জয় ও পলকের অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। আদেশের জন্য পরে এ বিষয়ে আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই দিন তিনটি চার্জ পড়ে শোনানোর পাশাপাশি দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে আসামিপক্ষকে শুনতে আজকের দিন ঠিক করা হয়।

এ মামলায় তিনটি অভিযোগ হলো- জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানি দেন পলক। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেন তারা। একইসঙ্গে হত্যায় সহায়তা করেন। ফলে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হন রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন। তিন নম্বর অভিযোগটি উত্তরায় ৩৪ হত্যায় সহায়তা করেন তারা।

এর আগে, ১০ ডিসেম্বর এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে জয়কে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। গ্রেপ্তার থাকায় পলককে একই দিন হাজির করা হয়। ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নেন আদালত।

বাংলাদেশ সময়: ১:০৭:১৩   ৯৫ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ
জেরায় আমান আযমী সামরিক শাসনামলে হাসিনাকে আমার অধীনে বন্দি রাখার কারণ জানতাম না
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর মোদিবিরোধী পোস্টের কারণে আমাকে গুম করা হয়েছিল
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
ট্রাইব্যুনালে জিয়াউল আহসান ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’
শিবিরের দুই নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

Law News24.com News Archive

আর্কাইভ