ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে তিন বাহিনীর যোগাযোগের সব চ্যানেল খোলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে তিন বাহিনীর যোগাযোগের সব চ্যানেল খোলা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



বাংলাদেশের সঙ্গে তিন বাহিনীর যোগাযোগের সব চ্যানেল খোলা

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সেনা, নৌ ও বিমান- এই তিন বাহিনীর যোগাযোগের সকল চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বুধবার নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বাংলাদেশ ইস্যুতে দ্বিবেদী বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় তিন বাহিনীরই যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। একইভাবে অন্যান্য কূটনৈতিক ও সামরিক চ্যানেলেও যোগাযোগ চলছে।

ভারতের সেনাপ্রধান আরও বলেন, প্রথমেই বাংলাদেশে কোন ধরনের সরকার কার্যক্রম পরিচালনা করছে, তা বোঝা জরুরি। তিনি বলেন, যদি সেখানে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে, তবে তাদের পদক্ষেপ আগামী ৪-৫ বছরের জন্য নাকি কেবল পরবর্তী ৪-৫ মাসের জন্য- তা মূল্যায়ন করতে হবে। সেই অনুযায়ী ভারতকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো প্রয়োজন আছে কি না, সেটিও বিচার করতে হবে।

দ্বিবেদী বলেন, সম্প্রতি বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠায় ভারত। যারা সেখানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। পাশাপাশি ভারতীয় নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানও নিজ নিজ পর্যায়ে যোগাযোগ করেছেন। এর মূল উদ্দেশ্য হলো, কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ভুল তথ্যের সুযোগ যেন না থাকে।

ভারতীয় সেনাপ্রধান আশ্বস্ত করে বলেন, বর্তমানে তিন বাহিনীর পক্ষ থেকে যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সামরিক সক্ষমতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ভারত যেমন তা করছে, তেমনি অন্যান্য দেশও করছে।

প্রস্তুতির বিষয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ভারত পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী সব দিক বিবেচনায় রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১:৫৪:৫৪   ১৫৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ