বাংলাদেশের সঙ্গে ইইউ’র অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » বাংলাদেশের সঙ্গে ইইউ’র অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



বাংলাদেশের সঙ্গে ইইউ’র অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইইউ’র অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।মঙ্গলবার সকালে ঢাকাস্থ ইইউ সদর দপ্তর থেকে দেওয়া এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত মিলার বলেন, উভয় পক্ষের আলোচকরা চুক্তি সংক্রান্ত আলোচনা সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করবে।

রাষ্ট্রদূত মিলার জানান, ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ মিশন ইতিমধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। চলতি সপ্তাহের শেষ থেকেই দেশের বিভিন্ন জেলায় ইইউ’র দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষকদের মাঠপর্যায়ে কাজ করতে দেখা যাবে। যা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ায় সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক চর্চা ও নাগরিক সম্পৃক্ততা জোরদারে ইইউ কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে যৌথভাবে একটি সিভিক এনগেজমেন্ট ফান্ডে বিনিয়োগ করেছে। এই তহবিলের মাধ্যমে বাংলাদেশের সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তারা সেবা প্রদান, নীতিগত আলোচনায় অবদান এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক নজরদারির ভূমিকা পালন করতে পারবে। একই সঙ্গে ভবিষ্যৎ সরকারকে জবাবদিহির আওতায় আনতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তব্যের শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১:৫৩:৫৩   ৮২ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ