নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি

নেপালকে বাংলাদেশ হতে দেব না বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি। দেশটির অন্তর্বর্তী প্রশাসনের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

কারকি বলেন, রাজনৈতিক দলগুলো ও জেন-জি প্রজন্মের একাংশ প্রতিনিয়ত সরকারকে লক্ষ্য করে সমালোচনা ও কটূক্তি করছে এবং প্রায় প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, নানা মহল থেকে আসা মৌখিক আক্রমণ সত্ত্বেও তার নেতৃত্বাধীন সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

তিনি বলেন, মনে হচ্ছে আমরা যেন এক হঠাৎ ঝড়ের মতো পরিস্থিতিতে আছি। রাজনৈতিক দলগুলো আমাদের তীব্র সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকিও দিচ্ছে। জেন-জি তরুণরাও বলছে- আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু ‘ছাড়া’ বলতে তারা কী বোঝে? আমরা যদি ছেড়েও দিই, পরদিনই আবার আমাদের গালমন্দ করা হয়। তারা বলে, তোমরা সুযোগ পেয়েছিলে, এখন পালিয়ে যাচ্ছ। আমরা যেন দোলকের মতো অবস্থায় আছি। কঠোর পরিশ্রম করছি, সব কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করছি।

তরুণদের মধ্যে বাড়তে থাকা হতাশার কথাও তুলে ধরেন কারকি। তিনি বলেন, তরুণদের মধ্যে এমন কথাও শোনা যাচ্ছে- নির্বাচনের আদৌ প্রয়োজন আছে কি না। বর্তমান পরিস্থিতিতে আমরা বাইরে কোথাও গেলেও আনন্দ খুঁজে পাই না। আমাদের কথাও লিখুন। এখানে ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ রয়েছে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন দাবি নিয়ে হাজির হচ্ছে।

সুশীলা কারকি জোর দিয়ে বলেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে, নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় তারা এমন এক অবস্থার মধ্যে রয়েছেন, যেখানে কোথাও গেলেই স্বস্তি বা আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১:৫৩:০১   ১৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ