মিয়ানমারের গুলিতে টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

প্রথম পাতা » অপরাধ » মিয়ানমারের গুলিতে টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



মিয়ানমারের গুলিতে টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ টেকনাফের শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে শিশুটিকে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরপরই গুলিবিদ্ধ শিশুটিকে আইসিইউতে নেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক।

হুজাইফা আফনান (৯) নামে গুলিবিদ্ধ শিশুটি কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের জসিম উদ্দিনের মেয়ে। ওই শিশুর অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’

টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তিন দিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলিতে এপারেও আতঙ্ক বিরাজ করছে।

এর মধ্যে এদিন সকাল ৯টার দিকে মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফের হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় আহত হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ সময়: ৬:০৩:০৮   ১৯৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ