কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ কর্মশালায় কিশোরগঞ্জ ও নেত্রকোণা এই দুই জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন। শুক্রবার দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু, নেত্রকোণা জেলার বাংলাভিশন প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসান। পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়া পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভার্চুয়ালি যুক্ত হয়ে  বক্তব্য রাখেন। দ্বিতীয় দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। এর আগে বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান। প্রথম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এসএ টিভি’র নিউজ এন্ড প্লানিং এডিটর সালাহউদ্দীন আহমাদ বাবলু। প্রশিক্ষণে নির্বাচন রিপোর্টিং বিষয়ে বিভিন্ন প্রয়োজনীয় এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৪   ১১৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ